গাজার মানুষ নিরাপদে থাকুক, চান ট্রাম্প

0
125
ছবি সৌজন্যে : এক্স

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি চান গাজা উপত্যকার মানুষরা নিরাপদ থাকুক।এক সাংবাদিক জানতে চান, তিনি কি এখনো চান যে আমেরিকা গাজার নিয়ন্ত্রণ নিক? উত্তরে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, গাজার মানুষ নিরাপদ থাকুক,এই বিষয়টাই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেছেন, গাজার জনগণ ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।

চান তারা নিরাপদ থাকুক।উল্লেখ্য,চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো গাজা নিয়ন্ত্রণে নেওয়ার প্রস্তাব দেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মুখে সেই পরিকল্পনা প্রত্যাখ্যান করা হলেও গত তিন মাসে তিনি একাধিকবার এ বিষয়টি উত্থাপন করেছেন।

সপ্তাহের শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্প আশা প্রকাশ করেন, আগামী সপ্তাহের মধ্যেই গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তি হতে পারে। তিনি আরও জানান, আগামী সপ্তাহে ওয়াশিংটনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করবেন এবং সেখানে গাজা ও ইরান পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।