তিন কিংবদন্তির রেকর্ড ভাঙলেন গিল

0
173
ছবি সৌজন্যে : এক্স

এজবাস্টনে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটে-বলে শাসন করেছে ভারত। অধিনায়ক শুবমান গিলের অনবদ্য ২৬৯ রানের ইনিংস আর পেসারদের দুর্দান্ত শুরুর সুবাদে ইংল্যান্ডের ওপর স্পষ্ট দাপট দেখাচ্ছে সফরকারীরা। প্রথম ইনিংসে ভারত তুলেছিল ৫৮৭ রান। সেই পাহাড়সম রানের পেছনে সবচেয়ে বড় অবদান শুবমান গিলের। ব্যাট হাতে যেন দুর্বার ছিলেন ভারতীয় অধিনায়ক।

৪৬ বছরের পুরনো রেকর্ড ভেঙে ইংল্যান্ডে ভারতের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের মালিক এখন শুবমান গিলই।উল্লেখ্য,১৯৭৯ সালে সুনিল গাভাস্কারের করা ২২১ রানের ইনিংস ছাড়িয়ে গিল করলেন ২৬৯। যা এখন ভারতের বাইরে কোনো ভারতীয় ব্যাটসম্যানের সর্বোচ্চ রানও বটে।শুধু তাই নয়, ভেঙেছেন আরেক কিংবদন্তির রেকর্ড।এর আগে অধিনায়ক হিসেবে ভারতের পক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল বিরাট কোহলির,২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করা ২৫৪ রানে।

এবার সেই রেকর্ডও নিজের করে নিলেন ২৪ বছর বয়সী ব্যাটসম্যান।এশিয়ার বাইরে ভারতের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ টেস্ট স্কোরের মালিকও এখন গিল। শচিন টেন্ডুলকারের ২০০৪ সালে সিডনিতে করা ২৪১ রানের ইনিংস ছিল এতদিন এ তালিকার শীর্ষে। এখন সেই জায়গায় শুবমান গিল।