গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Sports তোরিনো থেকে এসি মিলানে রিচ্চি

    তোরিনো থেকে এসি মিলানে রিচ্চি

    0
    135
    ছবি সৌজন্যে : এক্স

    তিজানি রাইন্ডার্স ম্যানচেস্টার সিটিতে চলে যাওয়ার পর মাঝমাঠের শূন্যতা পূরণের পথ খুঁজছিল এসি মিলান।আপাতত তাদের সমাধান সামুয়েলে রিচ্চি। তোরিনো থেকে তরুণ মিডফিল্ডারকে দলে নিয়েছে মিলান।চার বছরের চুক্তিতে মিলানে যোগ দিয়েছেন ২৩ বছর বয়সী মিডফিল্ডার।

    ট্রান্সফার ফির আনুষ্ঠানিক অঙ্ক প্রকাশ করা হয়নি। তবে খবর, অঙ্কটি ২ কোটি ৩০ লাখ ইউরোর আশেপাশে। সঙ্গে বিভিন্ন বোনাস মিলিয়ে সংযুক্তি আরও ১৫ লাখ ইউরোর মতো।এদিকে ১০ বছর বয়সে এম্পোলির একাডেমিতে যোগ দিয়ে ফুটবলার হওয়ার স্বপ্নের পথে ছোটার শুরু রিচ্চির।২০১৯ সালে এই ক্লাবের হয়েই পা রাখেন পেশাদার ফুটবলে।

    ২০২২ সালে ধারে তোরিনোতে যাওয়ার পর সেই ক্লাবকেই পরে করে নেন নতুন ঠিকানা। ওই ক্লাবের হয়ে ১১৩ ম্যাচ খেলে এবার পা রাখলেন মিলানে।ইতালি জাতীয় দলের হয়ে তার অভিষেক ২০২২ সালে। এখনও পর্যন্ত খেলেছেন ১০ ম্যাচ।