গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata সোমে খুলতে পারে কসবা ল’কলেজ, জানালেন আইনজীবী

    সোমে খুলতে পারে কসবা ল’কলেজ, জানালেন আইনজীবী

    0
    156
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ফের স্বাভাবিক ছন্দে ফিরছে কসবা ল’কলেজ। সম্ভবত সোমবারই শুরু হতে পারে পঠনপাঠন।
    আলিপুর আদালতে এমনই জানিয়েছেন আইনজীবী সোমনাথ মুখোপাধ্যায়। তবে বন্ধ থাকবে গার্ডরুম ও ইউনিয়ন রুম। ক্রাইম সিন যেমন ঘেরা রয়েছে তেমনই থাকবে। পুলিশও মোতায়েন থাকবে কলেজ চত্বরে। কলেজে ঢোকার ক্ষেত্রে পরিচয়পত্র বাধ্যতামূলক। ইতিমধ্যেই নাকি কলেজ খোলা নিয়ে গভর্নিং বডির সঙ্গে একপ্রস্থ কথা বলেছেন অধ্যক্ষ। আগামী সোমবারও গভর্নিং বডি বৈঠকে বসবে। শিক্ষা দফতরও ইতিমধ্যে একটি বৈঠক সেরেছে। এদিকে, গণধর্ষণের তদন্তে শুক্রবার ভোর চারটেয় চার অভিযুক্তকে নিয়ে কলেজে যান সিটের সদস্যরা। ঘণ্টাচারেক ধরে চলে পুনর্নির্মাণ।
    তারপর ধৃতদের নিয়ে লালবাজারে যান তদন্তকারীরা। কলেজের ইউনিয়ন রুম, গার্ডরুমে থ্রি ডি ম্যাপিং করা হয়।