গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home East Burdwan আক্রান্ত মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি, গ্রেফতার ৫ 

    আক্রান্ত মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি, গ্রেফতার ৫ 

    0
    527
    ছবি সৌজন্যে : নিজস্ব
    নিজের বিধানসভা কেন্দ্র পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে আক্রান্ত হয়েছেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। তবে, তাঁর পাশেই নেই দল তৃণমূল কংগ্রেস।
    ইতিমধ্যেই এই ঘটনায় মন্তেশ্বর থানার পুলিশ গ্রেফতার করেছে ৫ জনকে। বৃহস্পতিবার তৃণমূল কর্মীদের হাতেই আক্রান্ত তৃণমূল কংগ্রেসের মন্ত্রী। নিজের বিধানসভা কেন্দ্রেই সিদ্দিকুল্লা চৌধুরীর গাড়ি ভাঙচুর থেকে শুরু করে কালো পতাকা দেখান তৃণমূলকর্মীরা। পাশাপাশি ঝাঁটা-জুতো দেখিয়ে মন্ত্রীকে গো ব্যাক স্লোগান দেন দলীয় কর্মীরা। এই ঘটনায় তৃণমূলেরই পঞ্চায়েত সমিতির সভাপতির দিকে আঙুল তুলেছেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি।
    পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ রাজ্যের গ্রন্থাগারমন্ত্রীর প্রয়োজনে দল ছেড়ে দেব, হুঙ্কার দিয়েছেন গ্রন্থাগারমন্ত্রী। মন্ত্রী তোলাবাজ-চিটিংবাজ, পাল্টা আক্রমণ মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান রফিকুল ইসলাম শেখ।