ভারী বৃষ্টির পূর্বাভাস রাজ্য জুড়ে

0
288
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

ঘূর্ণাবর্ত এবং একজোড়া মৌসুমি অক্ষরেখার যুগলবন্দিতে ফের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যের আটটি জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই তালিকায় রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, দুই বধমান, পশ্চিম মেদিনীপর, নদিয়া এবং দই ২৪ পরগনার। অন্য জেলাগুলোেতও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে রবিবার বিকালের পর থেকে আবহাওয়ায় পরিবর্তন ঘটতে পারে।

অন্যদিকে উত্তরবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।