গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home West Burdwan স্ত্রীকে পুড়িয়ে খুন, আসামি স্বামীর যাবজ্জীবন 

    স্ত্রীকে পুড়িয়ে খুন, আসামি স্বামীর যাবজ্জীবন 

    0
    243
    ছবি সৌজন্যে : নিজস্ব
    স্ত্রীকে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন স্বামী। আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আসানসোল আদালত।
    পৃথা হত্যা মামলার ৬ বছরের মাথায় শুক্রবার শাস্তি ঘোষণা করেছেন পশ্চিম বর্ধমানের আসানসোল ফাস্ট ট্র্যাক সেকেন্ড কোর্টের বিচারক মহুয়া বসু রায়। আদালত সূত্রে খবর, ২০১৯ সালে বারাবনি ঘানা এলাকার বাসিন্দা পৃথা ঘোষকে খুন করার অভিযোগ ওঠে। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছিল ওই মহিলার। ওই মৃত্যুর ঘটনায় মৃতার স্বামী জয়ন্ত ঘোষকে গ্রেফতার করে পুলিশ। সংশ্লিষ্ট মামলায় মোট ১২ জনের সাক্ষ্য নেওয়া হয়। বিভিন্ন তথ্যপ্রমাণ এবং সাক্ষ্যের ভিত্তিতে বৃহস্পতিবার আসামি জয়ন্তকে দোষী সাব্যস্ত করেছিল আদালত।
    শুক্রবার খুনের দায়ে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারক।