গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata বিজেপির নতুন রাজ্য সভাপতি শমীকের কাছে চাকরিহারারা

    বিজেপির নতুন রাজ্য সভাপতি শমীকের কাছে চাকরিহারারা

    0
    189
    ছবি সৌজন্যে : নিজস্ব

    বিজেপির নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে সংবর্ধনা এবং তাঁদের দুর্দশার কথা জানাতে সল্টলেকে বিজেপি কার্যালয়ে গিয়েছেন চাকরিহারাদের একাংশ।

    চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের তরফে সুমন বিশ্বাস জানিয়েছেন ১৮ তারিখ প্রধানমন্ত্রীর সভায় অংশগ্রহণ করতে এবং তাঁর দৃষ্টি আকর্ষণ করতে শমীক ভট্টাচার্য-র কাছে জানাতে এসেছেন। তিনি আরও জানিয়েছেন যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন। এই চাকরি ফিরে পেতে যদি বিজেপি তাঁদের পাশে থাকে তাহলে আন্দোলনকারীরা সবাই বিজেপির সঙ্গে থাকবে। কোনও রাজনৈতিক দলেরপ সঙ্গে তাঁদের শত্রুতা নেই।

    তাঁদের একটাই লক্ষ্য নিজেদের চাকরি ফেরত পাওয়া। এবং তাদের আন্দোলনের পাশে যারা থাকবে তাঁরাও তাদের পাশে থাকবেন।