গ্রাম থেকে শহর
News & Much More

27.9 C
Kolkata
27.9 C
Kolkata
More
    Home East Medinipur উল্টোরথে মাসির বাড়ি থেকে দিঘা মন্দিরে জগন্নাথদেব

    উল্টোরথে মাসির বাড়ি থেকে দিঘা মন্দিরে জগন্নাথদেব

    0
    321
    ছবি সৌজন্যে : নিজস্ব

    উল্টোরথে মাসির বাড়ি থেকে মন্দিরে ফিরেছেন জগন্নাথদেব, বলভদ্র, সুভদ্রা। প্রথামাফিক মহাপ্রভুকে রাজভোগ নিবেদনের পর মাসির বাড়ি থেকে এক সপ্তাহ বাদে এ বার দিঘার মন্দিরে ফিরেছেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা।

    তার আগে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা-র রথের সামনে আরতি করা হয়েছে। এরপর নির্ধারিত সময় মেনে দুপুর দুটোয় রথের রশিতে টান পড়েছে দিঘায়। দিঘা মূল মন্দিরে পৌঁছনর পর নিয়ম নেমে তিনদিন রথেই থাকবেন তিন-ভাই বোন। সেখানে পুজোপাঠ হবে। প্রভুর ফিরতি যাত্রার সমস্তরকম আয়োজন করেছে দিঘা জগন্নাথ মন্দির ট্রাষ্ট কমিটি ও পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। আঁটোসাট নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সৈকতনগরী। পর্যটকদের যাতে কোনও সমস্যা না হয় তার জন্য স্বাস্থ্য দফতরের কর্মীরা সকাল থেকেই মোতায়েন রয়েছে। হেলিপ্যাড ময়দানে থাকছে এয়ার অ্যাম্বুল্যান্সও। ড্রোনের সাহায্যেও চলেছে নজরদারি। তাছাড়া ওয়াচটাওয়ার থেকেও নজরদারি চালানো হয়েছে। পর্যটকদের যাতে কোন সমস্যা না হয় তারজন্য স্বাস্থ্য দপ্তরের কর্মীরা সকাল সকাল থেকেই মোতায়েন থাকছেন। এমনিতেই শনি ও রবিবার দিঘায় পর্যটকের ভিড় জমে। তার উপর উল্টোরথ শনিবার। তার জের রথযাত্রার থেকেও উল্টোরথে আরও বেশি ভিড় উপচে পড়েছে। শুক্রবার বিকেল থেকেই পর্যটকদের ভিড় জমতে শুরু করেছে সমুদ্রপাড়ে।

    ইতিমধ্যেই অধিকাংশ হোটেল হাউসফুল হয়ে গিয়েছে। ইতিমধ্যেই রাজ্যের একাধিক মন্ত্রী দিঘায় এসে পৌঁছেছেন।