
সল্টলেকের মহিষবাথানে ভাড়াবাড়ি থেকে যুবকের পচাগলা ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে ৭-৮ মাস আগেই মহিষবাথানের মাঝেরপাড়া এলাকার টাটা মোটরসের কর্মী বছর ৩০-র পলাশকান্তি মজুমদার ভাড়া নিয়েছিলেন। তাঁর বাড়ি দমদম ক্যান্টনমেন্টে। বাড়ির মালিকের দাবি ৩ তারিখ পলাশকে শেষ দেখা গিয়েছিল। তারপর থেকে আর দেখা যায়নি। শনিবার সকালে ঘর থেকে দুর্গন্ধ বেরতে থাকায় সন্দেহ হয় স্থানীয়দের। খবর দেওয়া হয় পুলিশে।
এরপর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ গিয়ে দরজা ভেঙে পলাশের ঝুলন্ত দেহ উদ্ধার করে। ঠিক কি কারণে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ।








