গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National ২০ বছর বাদে একমঞ্চে দুই ঠাকরে, হুঁশিয়ারি বিজেপিকে  

    ২০ বছর বাদে একমঞ্চে দুই ঠাকরে, হুঁশিয়ারি বিজেপিকে  

    0
    213
    ছবি সৌজন্যে : এক্স
    ২০ বছর পরে মারাঠি অস্মিতাকে সামনে রেখে নিজেদের বিবাদ মিটিয়ে ফেলেছেন বালাসাহেব ঠাকরের ছেলে উদ্ধব ঠাকরে এবং ভাইপো রাজ ঠাকরে। ২০ বছর বাদে এক মঞ্চে এসে দুই ভাই-র বার্তা তাঁদের শত্রু বিজেপি। শনিবার দুপুরে মুম্বইয়ের ওরলি পার্ক অডিটোরিয়াম ছাপানো বিপুল জমায়েতে ঐক্যের বার্তা দিয়েছেন দু’ভাই।
    ঘটনাচক্রে, ষাটের দশকে হিন্দুত্ববাদী আদর্শ এবং মরাঠি মানুষের স্বার্থরক্ষার অঙ্গীকার করে প্রয়াত বালাসাহেব যে শিবসেনা গড়েছিলেন, তার নাম এবং নির্বাচনী প্রতীক তিন-ধনুক তাঁর পুত্র উদ্ধব বা ভ্রাতুষ্পুত্র রাজের দখলে নেই। বালাসাহেব জমানায় দলের দ্বিতীয় সারির নেতা একনাথ শিণ্ডে তিন বছর আগে ফডণবীস এবং তাঁর দলের মদতে তা করায়ত্ত করেছেন। গত নভেম্বরে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফল বলছে, শিবসেনার ভোটব্যাঙ্কের বড় অংশও শিণ্ডেসেনার দখলে। এই আবহে শনিবার হিন্দি ভাষার আগ্রাসন রুখে দেওয়ার বিজয়োৎসবের মঞ্চে পাশাপাশি দাঁড়িয়ে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা দিয়েছেন উদ্ধব এবং রাজ ঠাকরে।
    এর আগে ২০২৪ সালের ১৭ নভেম্বর শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরের দ্বিতীয় প্রয়াণ দিবসে এক মঞ্চে দেখা গিয়েছিল উদ্ধব এবং রাজকে। যদিও তা ছিল পুরোপুরি অরাজনৈতিক অনুষ্ঠান। সেই প্রসঙ্গের দিকে ইঙ্গিত করেই শনিবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের প্রতি সৌজন্য প্রকাশ করেছেন রাজ ঠাকরে।