
দিল্লিতে দক্ষিণপুরী এলাকায় একই পরিবারের ৪ জনের রহস্যমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, নিহত চারজনই পুরুষ। তাঁদের মধ্যে দুই ভাইও রয়েছেন। সুতরাং চারজনই আত্মীয়। তারা সকলেই এসি মেকানিকের কাজ করতেন।
জানা গিয়েছে, শনিবার সকালে অনেকক্ষণ ধরে দরজা না খোলায় প্রতিবেশীদের মধ্যে সন্দেহ হয়। এবং তাঁরা তৎক্ষণাৎ পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঘরে চারটি মৃতদেহ পড়ে থাকতে দেখতে পান। পুলিশের প্রাথমিক ধারণা, দীর্ঘক্ষণ দরজা না খোলায় দমবন্ধ হয়ে মারা গিয়েছেন তাঁরা। কারণ পুলিশ দরজা ভেঙে দেখতে পান, ঘরে সমস্ত দরজা-জানালা বন্ধ ছিল।
কোনও বায়ুচলাচল করছিল না। তবে ময়না তদন্তের রিপোর্ট আসার পরেই সকলের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বর্তমানে পুলিশ একটি মামলা দায়ের করেছে। এবং তদন্ত শুরু করেছে। আশেপাশের লোকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে ঘটনাস্থল থেকে কোনও সন্দেহজনক জিনিস উদ্ধার করা হয়নি।
