মহেশতলায় নার্সের অস্বাভাবিক মৃত্যু

0
198
ছবি সৌজন্যে : নিজস্ব

মহেশতলা পৌরসভার ২৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জগতলায় এক নার্সের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার রাতে বাড়ি থেকে বেরিয়েছিল তার স্বামী শেখ নাসির আলী।

বাড়ি ফিরতে দেরি হওয়ায় তার স্ত্রী রাত ২:০০ নাগাদ স্বামীর খোঁজে বাড়ি থেকে বেরিয়েছিলেন।এরপর রাত  ২:৩০ মিনিট নাগাদ তার স্বামীর কাছে ফোন যায় গলির মধ্যে একটি বাড়ির পিছনে তার স্ত্রী অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। এরপর মহেশতলা থানায় খবর দেওয়া হয়। মহেশতলা থানার পুলিশ গিয়ে দেহটিকে উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। মৃত মহিলার নাম শিল্পী বিবি। বয়স ৩৪ বছর। তিনি পেশায় একজন নার্স। তার স্বামীর অভিযোগ কেউ তার স্ত্রী কে মেরে ফেলেছে এবং গলায় ওড়না পেঁচানো অবস্থায় ছিল।

যার বাড়ির সামনে দেহটি পড়ে থাকতে দেখা যায় সেই বাড়ির একজনকে আটক করে মহেশতলা থানায় নিয়ে আসা হয়। খুন না আত্মহত্যা ! তদন্তে নেমেছে মহেশতলা থানার পুলিশ।