১৬০০ কোটি বাজেটের সিনেমায় রণবীর

0
228
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

দু’ পর্বে মুক্তি পাবে পৌরাণিক কাহিনিনির্ভর রামায়ণ। যার প্রথম পর্ব ২০২৬ সালে, দ্বিতীয়টি ২০২৭-এ মুক্তি পাবে।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে সিনেমাটির এক ঝলক, যা নিয়ে দর্শক আগ্রহ তুঙ্গে, সোশ্যাল মিডিয়ায় আসা তিন মিনিটের একটি ভিডিওতে রণবীর কাপুর ও ইয়াশের লুক দর্শকদের মুগ্ধ করেছে। বাকি চরিত্ররা এখনো আড়ালেই, যা বাড়িয়ে দিয়েছে অপেক্ষার রোমাঞ্চ। বলা হচ্ছে,রামায়ণ হতে যাচ্ছে ভারতীয় সিনেমার সবচেয়ে ব্যয়বহুল প্রযোজনা। দু’ পর্ব মিলিয়ে সিনেমার বাজেট ১,৬০০ কোটি টাকা, যার মধ্যে প্রথম পর্বে খরচ হয়েছে ৯০০ কোটি, দ্বিতীয় পর্বে ৭০০ কোটি টাকা।নীতেশ তিওয়ারির পরিচালনায় এই সিনেমায় রামের চরিত্রে আছেন রণবীর কাপুর। রাবণ হচ্ছেন দক্ষিণী তারকা ইয়াশ।সীতা চরিত্রে সাই পল্লবী, লক্ষ্মণ হয়েছেন রবি দুবে আর হনুমান হয়েছেন সানি দেওল।

সংগীতে আছেন দুই কিংবদন্তি,অস্কারজয়ী হান্স জিমার ও এ আর রহমান। গ্রাফিকস ও ভিএফএক্সে যুক্ত হয়েছে হলিউডের বড় বড় স্টুডিও, যেন ভারতের রামায়ণ হয়ে উঠতে পারে বিশ্বমানের উপাখ্যান।