গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home South 24 Pgs নরেন্দ্রপুরে ঝোপের মধ্যে তৃণমূলকর্মীর দেহ

    নরেন্দ্রপুরে ঝোপের মধ্যে তৃণমূলকর্মীর দেহ

    0
    154
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    নরেন্দ্রপুরে ঝোপের মধ্যে তৃণমূল কর্মীর দেহ উদ্ধারে শোরগোল পড়েছে। রবিবার সকালে নরেন্দ্রপুরের নোনা জয়কৃষ্ণপুরে ঝোপ থেকে গলায় ফাঁস লাগানো দেহ উদ্ধার হয়। মৃত তৃণমূল কর্মী সুদীপ নাড়ু প্রোমোটিং ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। 

    নরেন্দ্রপুর থানায় খুনের অভিযোগ দায়ের করেছে পরিবার। রবিবার সকালে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। দেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল। পরিবার জানিয়েছে সন্দীপ গাড়ি চালাতেন সঙ্গে তিনি প্রোমোটিংয়ের ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন।

    কয়েকদিন আগে একবার ব্যবসা সংক্রান্ত কিছু ঝামেলা হয়েছিল বলে জানিয়েছে তাঁর পরিবার। ব্যবসা সংক্রান্ত বিবাদে খুন নাকি রাজনৈতিক দ্বন্দ্ব রয়েছে, সবটাই খতিয়ে দেখছে পুলিশ।