গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home West Medinipur আত্মরক্ষার্থে মেরেছিলেন, শো কজের সাফাই বেবি-র

    আত্মরক্ষার্থে মেরেছিলেন, শো কজের সাফাই বেবি-র

    0
    220
    ছবি সৌজন্যে : নিজস্ব

    আত্মরক্ষার্থে মেরেছিলেন। খড়গপুরে প্রবীণ বাম নেতাকে রাস্তায় টেনে মারধরের ঘটনায় শো কজের জবাব দিয়েছেন তৃণমূল নেত্রী বেবি কোলে। ঘটনার সঙ্গে রাজনীতির যোগ নেই বলে দাবি করেছেন বেবি। তাঁর দাবি অনিল দাস ওরফে ভীমকে তিনি মারধর করেন নি।

    বরং আত্মরক্ষার্থে হাত তুলেছিলেন বলে দাবি করেছেন খড়গপুরের ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূলনেত্রী। বাম নেতাকে মারধরের ঘটনায় বেবি কোলের থেকে ৩ দিনের মধ্যে শো কজের জবাব চায় তৃণমূল। শো কজের চিঠি পাওয়ার ৬ দিন পর জবাব দিয়েছেন বেবি।

    ৩০ জুন সোমবার পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের খরিদায় বাম নেতা অনিল দাস রাস্তায় ফেলে মারধরের অভিযোগ ওঠে তৃণমূল নেত্রী বেবি কোলের বিরুদ্ধে। এমনকি অনিল দাসের মুখে কালি লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। সেই ভিডিও ভাইরাল হতেই চর্চা শুরু হয়।