গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Kolkata সরকার অযোগ্যদের হয়ে দালালি করছে, বলছেন যোগ্য প্রার্থীরা  

    সরকার অযোগ্যদের হয়ে দালালি করছে, বলছেন যোগ্য প্রার্থীরা  

    0
    173
    ছবি সৌজন্যে : নিজস্ব

    রাজ্য সরকার অযোগ্যদের হয়ে কোর্টে দালালি করছে। কলকাতা হাইকোর্টের রায়ে অযোগ্যদের নিয়োগপ্রক্রিয়া থেকে বাদ দেওয়ার রায়ের পর এমনই মন্তব্য করেছেন যোগ্য চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল।

    তিনি আরও বলেছেন, রাজ্য সরকার ও এসএসসি অযোগ্যদের পরীক্ষায় বসানোর একটা বিপুল পরিমাণে চক্রান্ত করেছে, যারফলে আগের যোগ্য প্রার্থীরাই পরীক্ষায় অংশ নিতে পারবে না। তাঁর আরও মন্তব্য, সুপ্রিম কোর্টের রায়েই বলা আছে, সুনির্দিষ্ট ভাবে নিয়োগপ্রক্রিয়ার বিজ্ঞপ্তি, যাতে করে শুধুমাত্র ২০১৬-র প্রার্থীরাই বসতে পারবে। এবং ২০২৫-র নিয়ম যা হয়েছে, তাতে করে সেই সময়কার চাকরিপ্রার্থীদের কোনোরূপ শর্ত ছাড়াই পরীক্ষায় বসতে দিতে হবে। কিন্তু কোথাও গিয়ে সুপ্রিম কোর্টের সময়সীমা বেঁধে দেওয়ার জন্য হাইকোর্টের বিচারপতি শুধুমাত্র যোগ্যদের বাদ দিয়েই পরীক্ষা চালিয়ে যাওয়ার কথা বলেছেন।

     অন্যদিকে, চাকরিহারা শিক্ষিকা রুম্পা দেবনাথ-র কথায়, রাজ্য সরকার ও এসএসসি প্ল্যান করে স্কুল শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। শুধুমাত্র অযোগ্যদের বাঁচাতে এবং তাঁদের পরীক্ষায় বসতে দিতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে।