গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Lifestyle ঘুমের মধ্যে লক্ষণে বুঝুন ইউরিক অ্যাসিড

    ঘুমের মধ্যে লক্ষণে বুঝুন ইউরিক অ্যাসিড

    0
    178
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    আজকাল আমাদের জীবনযাপনে নানা পরিবর্তন এসেছে। এই পরিবর্তনের ফলে দেখা দিয়েছে নানা রোগ। এর মধ্যে একটি হচ্ছে ইউরিক অ্যাসিড। পিউরিন ভেঙে যাওয়ার ফলে এই সমস্যাসহ নানা সমস্যার সৃষ্টি হয়।ইউরিক অ্যাসিড ফিল্টার করার ফলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ঘিরে ধরে নানা ধরনের সমস্যা।

    এই ইউরিক অ্যাসিডের বৃদ্ধির ফলে গাঁটে গাঁটে ক্রিস্ট্যাল জমতে থাকে। ব্যথা যন্ত্রণা করতে থাকে শরীরের নানা অঙ্গ।এই রোগের লক্ষণ দেখা দেয় রাতের দিকে। এমন পাঁচটি লক্ষণ রয়েছে, যেগুলো দেখলে বুঝবেন শরীরে বেড়েছে ইউরিক অ্যাসিড। যার বিরুদ্ধে সময়মতো ব্যবস্থা না নিলে ভবিষ্যতে বড় ধরনের সমস্যা হতে পারে।শরীরে ইউরিক অ্যাসিডের সমস্যা বাড়তে থাকলে সাধারণত বিভিন্ন ব্যথা যন্ত্রণা দেখা দেয়।যেমন গাঁটে গাঁটে ব্যথা যন্ত্রণা, পায়ের আঙুলে ব্যথা যন্ত্রণা, কব্জি, গোড়ালির ব্যথা যন্ত্রণা এই রোগের সংকেত হতে পারে।বারবার প্রস্রাব ইউরিক অ্যাসিডের লক্ষণ হতে পারে ৷ শরীরে ইউরিক অ্যাসিডের স্তর বাড়লে বারবার প্রস্রাব পেতে পারে। এই লক্ষণ দেখা গেলে চিকিৎসকের কাছে যেতে হবে। এ ছাড়া দিনভর কাজের চাপের পরে রাত্রে ক্লান্তি, শরীরে দুর্বলতা আরো ক্লান্তির ফলে শরীর ভঙ্গুর হয়ে থাকে।দেখা যায় আরাম করার পরেও শরীরে ক্লান্তি থাকে ভরপুর।

    সেই কারণেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। শরীরে ইউরিক অ্যাসিড ফিল্টার না করতে পারলে প্রস্রাবে ফ্যানা দেখা দেয়। এই লক্ষণ দেখা দিলে তাৎক্ষণিক চিকিৎসকের কাছে যেতে হবে।এসব লক্ষণ যদি আপনারও দেখা দেয়, তাহলে তাড়াতাড়ি চিকিৎসকের পরামর্শ নিন।