
হিমাচলপ্রদেশে লাগাতার বৃষ্টি ও ভূমিধসের জেরে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮। নিখোঁজ কমপক্ষে ৩৭ জন এবং আহত অন্তত ১২০ জন।
দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মান্ডিতে। বহু রাস্তা ইতিমধ্যে জলমগ্ন। বেশ কিছু রাস্তাও ভূমিধসের কারণে বন্ধ। বিভিন্ন এলাকাতে বন্ধ বিদ্যুৎ পরিষেবা।
আবহাওয়া দফতরের তরফে মঙ্গল ও বুধবার ভারী বৃষ্টি, বজ্রপাত, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে ওই রাজ্যের বিভিন্ন জেলায়। সিরমাউর, কাংড়া, মান্ডিতে জারি করা হয়েছে লাল সতর্কতা। এছাড়াও সিমলা, সোলান, হামিরপুর, বিলাসপুর, উনা, কুলু এবং চাম্বার জারি হয়েছে কমলা সতর্কতা।
