গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International মায়ানমারে তুমুল সংঘর্ষ, হাজার হাজার শরণার্থী মিজোরামে

    মায়ানমারে তুমুল সংঘর্ষ, হাজার হাজার শরণার্থী মিজোরামে

    0
    160
    ছবি সৌজন্যে : এক্স

    মায়ানমার দুটি প্রতিদ্বন্দ্বী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে তীব্র সংঘর্ষের কারণে প্রতিবেশী ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে পালিয়ে এসেছে হাজার হাজার শরণার্থী। ভারতীয় এক ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থাকে বলেছেন, ২ জুলাই মায়ানমারর উত্তর-পশ্চিমাঞ্চলীয় চীন প্রদেশে কৌশলগত এলাকাগুলোর দখল নিয়ে চীন ন্যাশনাল ডিফেন্স ফোর্স,সিএনডিএফ এবং চিনল্যান্ড ডিফেন্স ফোর্স-হুয়ালঙ্গোরাম ,সিডিএফ-এইচ-এর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়।

    এর পর থেকেই প্রতিদিন অসংখ্য মানুষ সীমান্ত পেরিয়ে ভারতের মিজোরামে প্রবেশ করছে। মিজোরাম রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী কে সাপদাঙ্গা নতুন করে শরণার্থী প্রবেশের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তার ভাষ্য অনুযায়ী, শরণার্থীর সংখ্যা প্রায় ৩ হাজার।তিনি জানিয়েছেন,সংঘর্ষ শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় চার হাজার শরণার্থী মিজোরামে প্রবেশ করেছে।

    যদিও কথা বলার অনুমতি না থাকায় ওই কর্মকর্তা নিজের নাম প্রকাশ করতে চাননি। জানা যাচ্ছে,রবিবার রাত পর্যন্ত মিজোরামের চাম্পাই জেলার দুটি গ্রাম,জোখাওথার ও সাইকুমফাই-তে ৩ হাজার ৯৮০ শরণার্থীর উপস্থিতি নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন নিরাপত্তা কর্মকর্তা।তিনি আরো বলেছেন,এটি একটি অস্থায়ী সংখ্যা, সময়ের সঙ্গে পরিবর্তিত হচ্ছে।