গ্রাম থেকে শহর
News & Much More

39.9 C
Kolkata
39.9 C
Kolkata
More
    Home National দ্বীপরাষ্ট্রে অন্য নামে বিনয় মিশ্র, আদালতে সিবিআই

    দ্বীপরাষ্ট্রে অন্য নামে বিনয় মিশ্র, আদালতে সিবিআই

    0
    237
    ছবি : সংগৃহীত

    পশ্চিমবঙ্গে কয়লা ও গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত কলকাতার বাসিন্দা বিনয় মিশ্র গত কয়েক বছর ধরে ভিন্‌দেশে। কেন্দ্রীয় তদন্তকারীদের দাবি, এখন তিনি রয়েছেন দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানাটুতে। যেখানে ছিলেন ললিত মোদী। কিন্তু বিনয় মিশ্র নাকি অন্য নামে রয়েছেন ওই দ্বীপরাষ্ট্রে। আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারীদের আইনজীবী।

    গরু পাচার মামলায় ইডি-র আর্জির ভিত্তিতে বিনয়কে আগেই পলাতক অপরাধী হিসাবে ঘোষণা করেছে দিল্লির আদালত। কয়লা পাচার মামলার মূল অভিযুক্ত সেই বিনয়ের প্রত্যর্পণের শুনানি শুরু হয়েছে পশ্চিম বর্ধমানে বিশেষ আদালতে। সিবিআই জানিয়েছে, বিনয় মিশ্র বর্তমানে বিদেশেই রয়েছেন। যার ফলে তদন্তে গুরুতর বাধার সম্মুখীন হতে হচ্ছে। কিন্তু বিনয় মিশ্র কে ফেরানো যাচ্ছে না কারণ ভিন্ন পরিচয়ে সেখানকার নাগরিকত্ব নিয়েছেন।

    উল্লেখ্য,সংশ্লিষ্ট মামলায় সিবিআই বিস্তারিত ডসিয়ার এবং হলফনামা জমা দিয়েছে।তাতে কয়লা পাচারের প্রমাণপত্র এবং বেশ কিছু নথি রয়েছে বলে খবর। কিন্তু বিনয়কে না-পাওয়ায় তদন্তপ্রক্রিয়া গুটিয়ে আনা যাচ্ছে না। সিবিআইয়ের দাবি,পাচারচক্রে অন্যতম ছিলেন বিনয় মিশ্র। অবৈধ ভাবে উপার্জিত টাকা বণ্টনের তথ্য তাঁর কাছেই রয়েছে। কিন্তু ২০২০ সালের সেপ্টেম্বরে দেশত্যাগ করেন বিনয় মিশ্র।