গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Entertainment আসছে লাকি ভাস্কর টু 

    আসছে লাকি ভাস্কর টু 

    0
    184
    ছবি সৌজন্যে : ইউটিউব

    একজন সাধারণ ব্যাংক কেরানি ভাস্কর, হঠাৎ বিপুল অঙ্কের গোপন অর্থের খোঁজ পান। সেই টাকায় বদলে যায় তার জীবন,বিলাসিতা, সম্মান, ক্ষমতা। কিন্তু শিগগিরই টাকার উৎস ও বেআইনি লেনদেন নিয়ে তদন্ত শুরু হয়। এরপর ভাস্কর পড়ে যান নৈতিকতা, লোভ আর আইনের জটিল দ্বন্দ্বে।

    এক সাধারণ মানুষের ভাগ্য বদল ও তার মূল্য চোকানোর গল্পে নির্মিত লাকি ভাস্কর সিনেমাটি মুক্তি পায় গেল বছর।সিনেমাটিতে ভাস্কর চরিত্রে অভিনয় করেছেন দুলকার সালমান এবং তার স্ত্রীর চরিত্রে মীনাক্ষী চৌধুরী। সিনেমাটি মুক্তির পর দারুণ সাড়া ফেলে।অবশেষে নির্মিত হতে যাচ্ছে সিনেমাটির সিক্যুয়েল।এমনটা নিশ্চিত করেছেন এর নির্মাতা ভেঙ্কি আটলুরি। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক জানিয়েছেন, দ্বিতীয় কিস্তির পরিকল্পনা এগোচ্ছে ঠিকঠাকভাবেই। তবে কবে থেকে শুটিং শুরু হবে, সে বিষয়ে এখনই কিছু জানাতে চাননি তিনি।আপাতত তিনি ব্যস্ত রয়েছেন তার নতুন সিনেমা ঘিরে, যার শুটিং চলছে হায়দরাবাদে।

    লাকি ভাস্কর সিনেমায় দুলকার সালমান, মীনাক্ষী ছাড়া আরো অভিনয় করেছেন রামকি ও সাই কুমার প্রমুখ। প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকের ভালোবাসা যেমন পেয়েছিল, তেমনি ওটিটিতেও,বিশেষ করে নেটফ্লিক্সে,দারুণ সাড়া ফেলে সিনেমাটি।