গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Malda গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত ইংরেজবাজার, আক্রান্ত পুলিশ, গাড়ি ভাঙচুর

    গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত ইংরেজবাজার, আক্রান্ত পুলিশ, গাড়ি ভাঙচুর

    0
    234
    ছবি সৌজন্যে : নিজস্ব
    গোষ্ঠী সংঘর্ষ থামাতে গিয়ে মালদার ইংরেজবাজারে আক্রান্ত হয়েছে পুলিশ। ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়ি।
    জখম হয়েছেন এক পুলিশকর্মী সহ ৩ সিভিক ভলান্টিয়ার। জানা গিয়েছে কয়েকদিন ধরে দুই গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত ইংরেজবাজারের নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর বাজারপাড়া। মঙ্গলবার ভোররাত থেকে নতুন করে উত্তেজনা ছড়ায়। ভাঙচুর করা হয় একাধিক বাড়ি, গাড়িতে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশকে আক্রমণ করে দুষ্কৃতীরা।
    ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। পরে বিশালপুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।