গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home National বিহারে সরকারি চাকরিতে ৩৫ শতাংশ মহিলা সংরক্ষণ!

    বিহারে সরকারি চাকরিতে ৩৫ শতাংশ মহিলা সংরক্ষণ!

    0
    126
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    ভোটমুখী বিহারে রাজ্য সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৫ শতাংশ সংরক্ষণের প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এক্স হ্যান্ডেল বার্তায় তিনি জানিয়েছেন ভোটে জিতে ফের ক্ষমতায় এলে সরকারি চাকরিতে মহিলাদের ৩৬ শতাংশ সংরক্ষণ চালু করবে সরকার।

    তবে এই সংরক্ষন কেবলমাত্র বিহারী মহিলা চাকরিপ্রার্থীদের জন্যই প্রযোজ্য হবে। সব সরকারি পরিষেবা ক্যাডার ও সমস্ত পদে এই সংরক্ষণ থাকবে। সব ধরণের সরকারি চাকরিতে এই সংরক্ষণ চালু থাকবে। এর পাশাপাশি বিছার যুব কমিশন গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

    ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছেন, বিহারের যুবক-যুবতীদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিয়োগের লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। তাঁদের সরকারি চাকরিতে উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা ও তাঁদের শক্তিশালী এবং চাকরির ক্ষেত্রে উপযুক্ত করে তোলা হবে।