গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata ৫০ ভাইপো গ্যাং, তালিকাপ্রকাশ শুভেন্দুর

    ৫০ ভাইপো গ্যাং, তালিকাপ্রকাশ শুভেন্দুর

    0
    228
    ছবি সৌজন্যে : নিজস্ব
    কলেজে কলেজে ছড়িয়ে রয়েছে ভাইপো গ্যাং। কসবাকাণ্ডের পর ৫০ জনের ছবি সহ তালিকা প্রকাশ করে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী।
    তাঁর অভিযোগ এইসব ছাত্ররা ভাইপোর হয়ে টাকা তোলার কাজ করেন। মনোজিৎ মিশ্রর মত বহু ছাত্রী নির্যাতনকারী কলেজ চত্বরে ক্ষমতার রক্ষাকবচ পরে ঘুরে বেড়াচ্ছে। তিনি আরও বলেছেন প্রাথমিকভাবে ৫০ জনের নামপ্রকাশ করেছেন। ইচ্ছে করলে আরও হাজার জনের তালিকা দিতে পারেন। সেই প্রস্তুতিও চলছে। রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন প্রত্যেক কলেজে একটা করে মনোজিত রয়েছে। ছাত্রছাত্রীদের সুরক্ষা তলানিতে ঠেকেছে।
    প্রশাসন সব জেনও চুর কার এরা সবাই ভাইপোর লোক। শুভেন্দু অধিকারী আরও বলেছেন কলেজের ইউনিয়নরুমগুলো এহেন কার্যকলাপ এবং পুলিশি নিষ্ক্রিয়তার জন্যই তো ইউনিয়ন রুম বন্ধ করে দেওয়ার কথা বলতে হয় আদালতকে।