গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National বিপদে পড়লেই বাঙালির স্মরণাপন্ন হন মমতা, পাল্টা সুকান্ত

    বিপদে পড়লেই বাঙালির স্মরণাপন্ন হন মমতা, পাল্টা সুকান্ত

    0
    128
    ছবি সৌজন্যে : নিজস্ব

    মমতা বন্দ্যোপাধ্যায় বিপদে পড়লেই বাঙালির স্মরণাপন্ন হন। অথচ এহেন মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা এবং রাজ্যসভায় বাঙালির সংখ্যা দিন দিন কমিয়ে যাচ্ছেন।

    কীর্তি আজাদ, ইউসুফ পাঠান, শত্রুঘ্ন সিনহাদের লোকসভায় প্রার্থী করেছেন। রাজ্যসভায় সাখেত গোখলের মত একজন মারাঠিকে রাজ্যসভার সাংসদ করেছেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের কথায় বাঙালিদের থেকে অবাঙালিদের সংসদে পাঠান মমতা বন্দ্যোপাধ্যায় আর যখন বিপদে পড়েন তখন বাঙালির স্মরণাপন্ন হন। এসব করে আদতে জলঘোলার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের দিনহাটার বাসিন্দা রাজবংশী সম্প্রদায়ের উত্তম ব্রজবাসীকে এনআরসি নোটিস দিয়েছে অসম সরকার।

    ৫০ বছরেরও বেশি বাংলার বাসিন্দাকে বিদেশি, অবৈধ অনুপ্রবেশকারী সন্দেহে হেনস্থা করা হচ্ছে।