গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home International ব্রাজিল সফরে সন্ত্রাসে দ্বিমুখী নীতির বিরোধিতা মোদীর

    ব্রাজিল সফরে সন্ত্রাসে দ্বিমুখী নীতির বিরোধিতা মোদীর

    0
    127
    ছবি সৌজন্যে : এক্স
    ব্রাজিল সফরে গিয়ে ফের সন্ত্রাসবাদ নিয়ে কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রাজিলের প্রেসিডেন্ট ইনাসিও লুলা দ্য সিলভার সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, সন্ত্রাস এবং যারা এটিকে সমর্থন করে, তাদের বিরুদ্ধে ভারত ও ব্রাজিলের অবস্থান এক।
    দুই দেশই কড়াভাবে এর বিরোধিতা করে। দুই দেশের ভাবনা এক, সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স। কোনও রকম দ্বিমুখী নীতির জায়গা নেই। যদিও প্রধানমন্ত্রী কোনও দেশের নাম করেননি। অতীতে ভারত পাকিস্তানকে সন্ত্রাসের বিশ্ব ঘাঁটি বলে উল্লেখ করেছে।
    পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রশ্নে চিন বারবার বাধা হয়ে দাঁড়ানোয়, এই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী বক্তব্য বেশ তাৎপর্যপূর্ণ।