গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata কলকাতায় বনধের মিশ্র প্রভাব

    কলকাতায় বনধের মিশ্র প্রভাব

    0
    141
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বনধের দাবিতে বাঙুর অ্যাভিনিউ থেকে মিছিল করে দমদম যশোর রোড অবরোধ করেন বনধ সমর্থনকারী বাম কর্মী সমর্থকরা। যদিও পরবর্তীতে অবরোধ তুলে নেন তারা।
    লেকটাউন যশোর রোড অবরোধ করলে সেখানে পুলিশের সঙ্গে শুরু হয়ে যায় ধস্তাধস্তি ও বচসা। এদিকে যাদবপুর ৮বি বাস স্ট্যান্ডে টায়ার জালিয়ে বিক্ষোভ দেখানো হয়। পুলিশ দ্রুত আগুন নিভিয়ে দিলেও এলাকায় উত্তেজনা রয়েছে। মাথায় হেলমেট গড়ে সরকারি বাস চালাচ্ছেন বাসচালকরা।

    উত্তর কলকাতার শ্যামবাজারে প্রতিদিনের মতো যান চলাচল স্বাভাবিক রয়েছে। পাঁচ মাথার মোড়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।