বিক্ষিপ্ত অশান্তি উত্তর-দক্ষিণে, স্বাভাবিক নবান্ন, প্রভাব ব্যাঙ্কে

0
178
ছবি সৌজন্যে : নিজস্ব

কাঁথি, কীর্ণাহার থেকে আসানসোল, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি থেকে কোচবিহার। ধর্মঘটে বিক্ষিপ্ত অশান্তি উত্তর থেকে দক্ষিণ। বীরভূমের কীর্ণাহারে ধর্মঘটীদের বাধা দেয় তৃণমূল।

বাম কর্মী সমর্থকদের মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে। এদিকে রামপুরহাটে রাস্তা অবরোধ করে বামেরা, এরপর মিছিল করে রামপুরহাট স্টেশনে ঢুকতে গেলে বাধা দেয় রেলপুলিশ। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। কাঁথিতে রাস্তা অবরোধ বিক্ষোভ দেখাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় ধর্মঘটীদের। এদিকে বেলঘরিয়া, ব্যারাকপুর, হুগলি, দুর্গাপুর রেলস্টেশনে ট্রেন আটকানোর চেষ্টা করেন বনধ সমর্থকরা। এরজেরে সাময়িকভাবে ট্রেন চলাচল ব্যাহত হয়। যদিও পুলিশ কিছুক্ষণের মধ্যেই বিক্ষোভকারীদের হঠিয়ে দিয়েছে।

এদিকে রাজ্য সচিবালয় নবান্ন সহ অন্যান্য সরকারি দফতরে কর্মীদের উপস্থিতির হার ছিল স্বাভাবিক। যদিও দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটে ব্যাঙ্ক কর্মচারীদের সংগঠনগুলো সামিল হওয়ায় প্রভাব পড়েছে ব্যাঙ্কের কাজকর্মে।