
ইরান ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতির পর প্রথমবার সৌদি আরব সফরে রয়েছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। সৌদির যুবরাজ মহম্মদ বিন সলমানের সঙ্গে বৈঠক করেছেন তিনি।
এক্স পোস্টে সৌদি আরবের বিদেশ মন্ত্রক জানিয়েছে, সৌদির যুবরাজ মহম্মদ বিন সলমান বলেছেন, ওই যুদ্ধবিরতি আঞ্চলিক স্থিতিশীলতায় অবদান রাখবে এবং বিরোধ সমাধানে রিয়াদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সৌদি মন্ত্রণালয়ে, গত মাসে ইরানের ওপর ইজরায়েলের হামলার নিন্দা জানানোর জন্য ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি রিয়াদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। I
