গ্রাম থেকে শহর
News & Much More

30.4 C
Kolkata
30.4 C
Kolkata
More
    Home National ছত্তীসগঢ়ের দান্তেওয়াড়ায় আত্মসমর্পণ ১২ মাওবাদীর 

    ছত্তীসগঢ়ের দান্তেওয়াড়ায় আত্মসমর্পণ ১২ মাওবাদীর 

    0
    104
    ছবি সৌজন্যে : এক্স
    ছত্তীসগঢ়ের বস্তারে আবার সরকারের আহ্বানে সাড়া দিয়ে আত্মসমর্পণ মাওবাদীদের।
    দান্তেওয়াড়া জেলায় আত্মসমর্পণ করেছেন দুই মহিলা-সহ ১২ জন মাওবাদী জঙ্গি। পুলিশ জানিয়েছে, এঁদের মধ্যে ন’জনের মাথার উপর মোট ২৮ লক্ষ ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা রয়েছে। নিষিদ্ধ সংগঠন সিপিআই-এর নেতা-কর্মীদের মূল স্রোতে ফেরাতে গত বছর ছত্তীসগঢ় পুলিশ নিয়া নার নিয়া পুলিশ প্রচার কর্মসূচি শুরু করেছিল। তার আগে ২০২০ সালের জুনে শুরু হয়েছিল লোন ভারাতু পুনর্বাসন কর্মসূচি। দান্তেওয়াড়ার পুলিশ সুপার গৌরব রাই জানিয়েছেন, প্রশাসনের ডাক সাড়া দিয়ে এ পর্যন্ত ১ হাজার ৫ জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন। তাঁদের মধ্যে মাওবাদী সশস্ত্র বাহিনী পিএলজিএ-র ২৪৯ জন নেতা-কর্মীর মাথার উপর পুরস্কার ঘোষণা করা ছিল। গৌরব জানান, বুধবার কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের কাছে আত্মসমর্পণকারী মাওবাদীদের মধ্যে পিএলজিএ-র দুই কমান্ডার রয়েছেন। তাঁদের মধ্যে চন্দ্রান্না ওরফে বুরসু পুনেম ছত্তীসগঢ়ের পশ্চিম বস্তার ডিভিশনাল কমিটির অন্যতম নেতা।
    অমিত ওরফে হিঙ্গা বরসা মহারাষ্ট্রের গঢ়ছিরৌলি ডিভিশনাল কমিটির কমান্ডার। তাঁদের আট লক্ষ টাকা করে মাথার দাম রয়েছে।