গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Entertainment এক বছরেই রাজনীতির প্রতি বিরক্ত কঙ্গনা 

    এক বছরেই রাজনীতির প্রতি বিরক্ত কঙ্গনা 

    0
    156
    ছবি সৌজন্যে : এক্স

    বলিউডের ঠোঁটকাটা অভিনেত্রী হিসেবে পরিচিত কঙ্গনা রানাওয়াত এখন সংসদ সদস্য। রাজনীতিতে বেশ হাক ডাক করেই প্রবেশ করেছিলেন অভিনেত্রী।

    তবে এখন নাকি বছর ঘুরতে না ঘুরতেই রাজনীতির প্রতি বিরক্ত তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নেত্রী ও অভিনেত্রী জানিয়েছেন, বলিউডের মতো রাজনীতির ময়দানেও প্রতিদিন কঠিন সব চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে তাকে।এদিকে অভিনয় থেকে কঙ্গনা রাজনীতিতে এসেছেন বেশি দিন হয়নি।সবে এক বছর হয়েছে তার সংসদ সদস্য হওয়ার। আর এর মধ্যেই রাজনীতি নিয়ে বিরক্ত কঙ্গনা রানাওয়াত। সাধারণ মানুষের ছোটখাটো সমস্যা শুনতে শুনতে বেজায় বিরক্ত কঙ্গনা। বিরক্তি নিয়েই অভিনেত্রী বলেছেন, সাংসদ হয়ে পঞ্চায়েতের বিধায়ক লেভেলের কাজ কেন করবেন ? রাজনৈতিক জীবন সম্পর্কে ইউটিউব চ্যানেল আত্মা ইন রাভি-এর একটি পডকাস্টে কঙ্গনা এই নিয়ে কথা বলেছেন।উল্লেখ্য কঙ্গনা ২০২৪ সালের মার্চ মাসে বিজেপিতে যোগদান করেন। এখানে যখন কুইন-নায়িকাকে জিজ্ঞাসা করা হয় যে, তিনি কি রাজনৈতিক কেরিয়ারে আনন্দ পাচ্ছেন? যাতে কঙ্গনা জবাব দেন, ধীরে ধীরে বুঝতে পারছেন। বলবেন না যে এতে অর্থাৎ রাজনীতিতে আনন্দ পাচ্ছেন। এটি একটি সম্পূর্ণ ভিন্ন ধরণের কাজ, যা সামাজিক সেবা। এটা কখনোই তাঁর ব্র্যাকগ্রাউন্ড ছিল না। তিনি কখনও মানুষের সেবা করার কথা ভাবেননি।

    তিনি নারীর অধিকারের জন্য লড়াই করেছেন, কিন্তু এটা আলাদা। কারও ড্রেন ভেঙে গিয়েছে এবং তিনি ভাবছেন, তিনি তো একজন সাংসদ এবং এই লোকগুলো কেন পঞ্চায়েত-স্তরের সমস্যা নিয়ে তাঁর কাছে আসছে।