প্রশ্নপত্রে বিপ্লবীরা ‘সন্ত্রাসবাদী’, সরানো হল ২ অধ্যাপককে

0
142
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রে বিপ্লবীদের সন্ত্রাসবাদী বলে উল্লেখ করা নিয়ে বিতর্কের মধ্যে দুই অধ্যাপককে সরিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিষয়টি সামনে আসার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপককুমার কর দুঃখপ্রকাশ করে ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন এসবের সঙ্গে মানুষের ভাবাবেগ জড়িয়ে।তই এই ঘটনা একেবারে বাঞ্ছনীয় নয়। যাতে ভবিষ্যতে আর না পুনরাবৃত্তি হয় সেটা দেখা হবে।বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামকই পরীক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ করেন। স্নাতকস্তরের জন্য বোর্ড অফ স্টাডিজ নামের একটি কমিটি থাকে। তার এক জন চেয়ারম্যান থাকেন। তিনি বিশ্ববিদ্যালয়েরই সদস্য। বাকিরা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা বিভিন্ন কলেজের সদস্য। সেই বোর্ড অফ চেয়ারম্যান যিনি ওই বিশ্ববিদ্যালয়েরই অধ্যাপক এবং আরেক অধ্যাপক সদস্যকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের বিভাগীয় প্রধান নির্মল মাহাত জানিয়েছিলেন ইংরেজি প্রশ্নপত্রে মিলিট্যান্ট ন্যাশনালিস্ট শব্দটি রয়েছে। তারই বাংলা অনুবাদের ক্ষেত্রে ভুল হয়েছে। কার্যত একই সাফাই দিয়ে উপাচার্য বলেছেন ইংরেজি শব্দের বঙ্গানুবাদে ভুল হয়েছে।
তাতে শব্দ বাদ চলে গিয়েছে। প্রসঙ্গ ব্রিটিশ শাসিত ভারতে মেদিনীপুরে বিপ্লবীরা ১৯৩১ সালে ম্যাজিস্ট্রেট পেডি, ৩২ সালে ডগলাস এবং পরের বছর ১৯৩৩-এ খুন করা হয় বার্জকে।