গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata কামদুনি-তমান্না, প্রতিবাদে কংগ্রেসের লালবাজার অভিযান

    কামদুনি-তমান্না, প্রতিবাদে কংগ্রেসের লালবাজার অভিযান

    0
    137
    ছবি সৌজন্যে : নিজস্ব
    কামদুনি থেকে তমান্না, তৃণমূল সরকার আর না। এই স্লোগানে লালবাজার অভিযান করেছে কংগ্রেস। বৃহস্পতিবার বৃষ্টিমাথায় কলেজ স্ট্রিটে জমায়েত করেন কংগ্রেস কর্মীরা।
    এরপর সেখান থেকে বউবাজার হয়ে লালবাজারের দিকে এগোয় মিছিল। ওই মিছিল থেকে ডিমও ছোঁড়া হয় বলে অভিযোগ। কংগ্রেসের অভিযোগ আর জি কর থেকে কসবা ল’কলেজ সহ রাজ্যের একাধিক ক্যাম্পাসে নারী নির্যাতনের অভিযোগ উঠছে। কালীগঞ্জে তমান্নার মত একটা শিশুকে পর্যন্ত প্রাণ দিতে হয়েছে। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি কোন জায়গায় পৌঁছেছে। এরাজ্ঞের পুলিশের ভূমিকা কী।
    প্রশ্ন তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। এরই প্রতিবাদে কংগ্রেস কর্মীরা রাস্তায় নেমেছেন।