গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata ভ্রমণপ্রিয় বাঙালির আস্থা ফেরাতে দিদিই ভরসা ওমরের

    ভ্রমণপ্রিয় বাঙালির আস্থা ফেরাতে দিদিই ভরসা ওমরের

    0
    147
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ভ্রমণপ্রিয় বাঙালিদের আস্থা ফেরাতে দিদিই ভরসা ওমর আবদুল্লার। আর ভাই ওমরের আশ্বাসে পুজোর পর কাশ্মীর যাওয়ার চেষ্টা করবেন বলে জানিয়েছেন দিদি মমতা বন্দ্যোপাধ্যায়।
    পহেনগাঁওকাণ্ডের পর শুধু ভ্রমণপ্রিয় বাঙালিই নয়, টলিউডের শ্যুটিং যাতে ভূস্বর্গে নির্বিঘ্নে হয় সেব্যাপারে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন জম্মুকাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। ওই বৈঠকে উঠে আসে কাশ্মীর প্রসঙ্গ। পহেলগাঁওকাণ্ডের পর বেশিরভাগ পর্যটকরা আর কাশ্মীর মুখো হননি। যাদের অধিকাংশই বাঙালি। এর জেরে ধাক্কা খায় পর্যটন শিল্প। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর ওমর আবদুল্লা আশ্বস্ত করে বলেছেন আর ভয় নেই কাশ্মীরে। পশ্চিমবঙ্গের সঙ্গে কাশ্মীরের পর্যটনের সম্পর্ক গভীর তারও উল্লেখ করেন তিনি। ওমর আবদুল্লার কথার রেশ ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ও রাজ্যবাসীর উদ্দেশে কাশ্মীর যাওয়ার আবেদন করেন। একইসঙ্গে ওমর আবদুল্লার আমন্ত্রণে তিনিও পুজোর পর কাশ্মীরে যাওয়ার চেষ্টা করবেন বলে জানিয়েছেন। ওমর আবদুল্লাকে দুর্গাপুজো আসার পাল্টা অনুরোধও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
    পশ্চিমবঙ্গ এবং জম্মু-কাশ্মীরের বাণিজ্য, পর্যটনশিল্প একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করুক। সেই কারণে দিদিকে আমন্ত্রণ জানিয়েছেন, এমনটাই বলেছেন ওমর আবদুল্লা।