গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata পহেলগাঁওয়ে নিহতদের বাড়ি যান, খোঁচা শুভেন্দুর

    পহেলগাঁওয়ে নিহতদের বাড়ি যান, খোঁচা শুভেন্দুর

    0
    121
    ছবি সৌজন্যে : ফাইল
    পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত বিতান অধিকারী, সমীর কুণ্ডুর বাড়িতে যান। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ওমর আবদুল্লার বৈঠককে এভাবেই খোঁচা দিয়েছেন শুভেন্দু অধিকারী।
    তিনি জানিয়েছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী রাজ্যে এসেছেন তাতে খুশি। তবে তাঁর উচিত পহেলগাঁওয়ে নিহত দুই বাঙালি পর্যটকের বাড়িতে যাওয়া। ২২ এপ্রিল পহেলগাঁয়ে জঙ্গি হামলায় নিহত হন ২৬ জন। তাঁদের মধ্যে ২৫ জন পর্যটক ছিলেন।
    এদের মধ্যে পশ্চিমবঙ্গের তিনজন, যাঁরা কাশ্মীরে ঘুরতে গিয়ে জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন। সেই ঘটনার পর প্রথমবার কলকাতায় এসেছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।