
রাজ্যের প্রত্যেক জেলায় একটি করে শপিং মল তৈরি হচ্ছে। বৃহস্পতিবার আলিপুরে চর্ম ও কুটির শিল্পকেন্দ্র শিল্পান্ন-র উদ্বোধন করে একথাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শিল্পান্নে শাড়ি-চামড়ার দ্রব্যের দোকান থাকবে। সব মিলিয়ে ৪৬ টি থাকবে। তিনি জানিয়েছেন রাজ্যের ২৩ জেলার সদরে শপিং মল তৈরি করবে রাজ্য। তার জন্য যে জমির প্রয়োজন, সেই জমি এক টাকায় দেওয়া হবে। তবে যাঁরা শপিং মল তৈরির জন্য জমি কিনবেন তাঁদের শর্তও বেধে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছেন যত বড়ই শপিং মল হোক না কেন দু তলা রাজ্য সরকারের জন্য রাখতে হবে।
সেখানে স্বনির্ভরগোষ্ঠীর মহিলারা তাঁদের তৈরি জিনিসপত্র সেখানে বিক্রি করতে পারেন। বাকি অংশে সিনেমাহল, কফিহাউস যা ইচ্ছে হতে পারে।






