
খুলতে না খুলতেই কৌতুক অভিনেতা কপিল শর্মার কানাডার ক্যাফেতে হামলা চালিয়েছে খালিস্তানপন্থী জঙ্গিরা। দুই বছরের কঠোর পরিশ্রমের পর, কপিল শর্মা তাঁর স্ত্রী গিন্নি ছত্রথের সঙ্গে মিলে যৌথভাবে কানাডায় একটি ক্যাফে খুলেছেন। যার নাম দিয়েছেন ক্যাপস ক্যাফে।
ক্যাফেটি খোলার কয়েকদিন পরেই সেখানেই কিছু আততায়ীরা কয়েক রাউন্ড গুলি চালিয়েছে। হামলাকারীরা একটি গাড়িতে করে এসে কপিল শর্মা ও তাঁর পত্নীর রেস্তোরাঁটিকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালিয়ে সেখান থেকে পালিয়ে যান। তবে সৌভাগ্যক্রমে এই পুরো ঘটনায় কেউ আহত হয়নি। তবে, কেন তাঁরা এটি করেছে তা এখনও অজানা।
তবে এ বিষয়ে, কপিল বা তাঁর স্ত্রীর পক্ষ থেকে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে কপিল শর্মার রেস্তোরাই লক্ষ্যবস্তু ছিল নাকি কপিল শর্মাকে হুমকি দেওয়ার জন্যই এই গুলি চালানো হয়েছিল, তাও নিশ্চিত নয়।







