গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Kolkata ভোটার লিস্টে রিভিশন নিয়ে আশাবাদী শুভেন্দু

    ভোটার লিস্টে রিভিশন নিয়ে আশাবাদী শুভেন্দু

    0
    156
    ছবি সৌজন্যে :ফেসবুক
    বিহাবের মতই অগাস্ট থেকে পশ্চিমবঙ্গেও ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন হবে। দাবি করেছেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে তিনি যে খুশি সেকথাও জানিয়েছেন।
    আবেদনকারীরা যেহেতু অন্তর্বর্তী স্থগিতাদেশ চাননি, সে কারণে এই পরিস্থিতিতে বিহারে বিশেষ ভোটার তালিকা সংশোধনের কাজে বাধা দেয়নি সুপ্রিম কোর্ট। যে কারণে খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে পয়লা অগাস্ট। শুভেন্দু অধিকারী বলেছেন নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে ভোটার তালিকায় নান রাখা বা ভোটদানের প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য ১১টি প্রমাণপত্রে নাম দাখিল করতে। যাতে আধার, ভোটার, বেশন কার্ডের মত জনপ্রিয় পরিচয়পত্রগুলো অন্তর্ভুক্ত করা থাকে। রাজ্যের বিরোধী দলনেতার দাবি রোহিঙ্গারা এই রাজ্যের বিভিন্ন মুসলিম অধ্যুসিত জেলায় রয়েছে। আশা করা যায় ইলেকশন কমিশন এই সমস্ত রোহিঙ্গাদের দেশে ফেরাবে। তিনি আরও বলেছেন মহুয়া মৈত্রকে দিয়ে মামলা করিয়ে পশ্চিমবঙ্গে রুখতে চেয়েছিল তৃণমূল। তাঁর দাবি তৃণমূল যতই চেষ্টা করুক এই রাজ্যে স্পেশাল এনটেনসিভ রিভিশন হবেই।
    ওবিসি চেয়ারপার্সনের সঙ্গে দেখা করে এই রাজ্যে কিভাবে নিয়ম করে ওবিসি লিস্ট তৈরি করা হয়েছে সে বিষয়েও অভিযোগ জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি ২০২৪-র নির্বাচনে তৃণমূল কারচুপি করে জিতেছে। কিছুদিনের মধ্যে সেই তথ্য সামনে আনবেন।