গ্রাম থেকে শহর
News & Much More

27.9 C
Kolkata
27.9 C
Kolkata
More
    Home National বিহার ভোটে একা লড়ার ইঙ্গিত লালুর ত্যাজ্যপুত্র তেজপ্রতাপের

    বিহার ভোটে একা লড়ার ইঙ্গিত লালুর ত্যাজ্যপুত্র তেজপ্রতাপের

    0
    100
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    বিহার ভোটে একলা লড়ার ইঙ্গিত দিয়েছেন আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের ত্যাজ্যপুত্র তেজপ্রতাপ যাদব। বিহারের বৈশালী জেলার মহুয়ার নিজের পুরনো বিধানসভা কেন্দ্রে অনুগামীদের নিয়ে একটি মিছিল করেছেন তিনি। তাঁর অনুগামীদের হাতে ছিল সবুজ-সাদা রঙের পতাকা।
    তেজপ্রতাপের মাথায় ছিল সবুজ রঙের টুপি। দল এবং পরিবার থেকে বিতাড়িত হওয়ার পর তিনি নতুন দল খুলছেন কিনা, তা অবশ্য খোলসা করেননি লালর জ্যেষ্ঠপুত্র। মিছিলের পর বর্তমানে বিহারের সমস্তিপুর জেলার হাসনপুর কেন্দ্রের বিধায়ক তেজপ্রতাপ বলেছেন, মানুষের ইচ্ছায় তিনি বেঁচে রয়েছেন।
    মানুষ যা চান, তিনি তা করবেন। মানুষ থেকে চাইবেন, সেখান থেকে ভোটে লড়বেন। কোন দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা অবশ্য পরে দেখা যাবে বলে মন্তব্য করেছেন তেজপ্রতাপ।