গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National মণিপুর-মায়ানমার সীমান্তে জঙ্গিবিরোধী অভিযান, গ্রেফতার ৮

    মণিপুর-মায়ানমার সীমান্তে জঙ্গিবিরোধী অভিযান, গ্রেফতার ৮

    0
    97
    ছবি সৌজন্যে : এক্স
    উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মণিপুরে আবারও জঙ্গিবিরোধী অভিযান শুরু করেছে পুলিশ এবং আধাসেনার যৌথবাহিনী। মায়ানমার সীমান্তবর্তী এলাকায় শুরু হওয়া ওই অভিযানে এখনও অবধি গ্রেফতার করা হয়েছে আট জঙ্গিকে।
    পুলিশ জানিয়েছে ধৃতের চারটি নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠীর সদস্য। রাজ্যের তিন জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। ইম্ফল পশ্চিম জেলার মহারাবি থেকে বামপন্থী সশস্ত্র গোষ্ঠী প্রিপাক-এর এক সক্রিয় ক্যাডারকে গ্রেফতার করা হয়েছে। কাকচিং জেলার উমাথেল এলাকা থেকে ধরা হয়েছে আর এক সশস্ত্র গোষ্ঠী সোরেপার দুই সদস্যকে। এছাড়াও কাংলেইপাক কমিউনিস্ট পার্টি বা পিডব্লিউজি-র তিন এবং কাংলেইপাক কমিউনিস্ট পার্টি বা তাইবাঙ্গানাবা-র দুই ক্যাডারকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।