বেলদায় পথ দুর্ঘটনায় মৃত ৪ যুবকই আসানসোলের বাসিন্দা 

0
287
ছবি সৌজন্যে : নিজস্ব
স্করপিও নিয়ে দিঘা যাওয়ার পথে পশ্চিম মেদিনীপুরের বেলদায় ১৬ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত চার যবকই আসানসোলের বাসিন্দা।
বিশ্বজিৎ মণ্ডল, হিমাদ্রিশেখর পাত্র, কার্তিক লাহিড়ী ও অতনু গুহ এই চার বন্ধু মিলে নিজেদের গাড়ি নিয়ে দিঘা যাওয়ার সময়ই মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারিয়েছেন। পুলিশ সূত্রে খবর, খড়গপুর-বালেশ্বর জাতীয় সড়কে ট্রাক ও স্করপিও-র মুখোমুখি ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মারা যান স্করপিও গাড়িতে থাকা চার বন্ধু। ট্রাকটিকে আটক করে তার চালককে গ্রেফতার করেছে।
সূত্রে খবর ওই স্বরপরিও গাড়িতে খড়গপুরের দিক থেকে দিঘা যাচ্ছিলেন চার জন। স্করপিও বেপরোয়া গতিতে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা মারে স্করপিও গাড়িটি।