ইউরোপা লিগ থেকে বাদ ক্রিস্টাল প্যালেস

0
132
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

ইংলিশ ক্লাব ক্রিস্টাল প্যালেস এই সিজনে ইউরোপা লিগে খেলতে পারবে না,উয়েফার এই সিদ্ধান্তকে ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় অবিচার বলে মন্তব্য করেছেন ক্লাবটির চেয়ারম্যান স্টিভ প্যারিশ।ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা মাল্টি-ক্লাব মালিকানা সংক্রান্ত নিয়ম ভঙ্গের অভিযোগে প্যালেসকে ইউরোপা লিগ থেকে বাদ দিয়ে কনফারেন্স লিগে পাঠানোর নির্দেশ দিয়েছে।

এর পেছনে মূল কারণ,আমেরিকান ব্যবসায়ী জন টেক্সটর একাধারে ইংলিশ ক্লাব ক্রিস্টাল প্যালেস এবং ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁ-এর মালিকানায় অংশীদার। টেক্সটরের ইগল ফুটবল গ্রুপের কাছে প্যালেসের ৪৩ শতাংশ এবং লিওঁর ৭৭ শতাংশ মালিকানা আছে।লিওঁ এবার লিগ আঁতে ষষ্ঠ হয়ে ইউরোপা লিগে জায়গা করে নিয়েছে। আর প্যালেস প্রিমিয়ার লিগে ১২তম হলেও ম্যানচেস্টার সিটিকে হারিয়ে এফএ কাপ জিতে ইউরোপা লিগে উঠেছিল। কিন্তু উয়েফার নিয়ম অনুযায়ী,একই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণাধীন দুটি ক্লাব ইউরোপীয় প্রতিযোগিতায় একসঙ্গে অংশ নিতে পারে না।এই প্রসঙ্গে স্টিভ প্যারিশ বলেছেন, আমরা বিধ্বস্ত।

আমরা একটি বাজে টেকনিক্যালিটি’র কারণে প্রতিযোগিতা থেকে বাদ পড়েছি।উল্লেখ্য উয়েফা মালিকানা কাঠামোর স্বচ্ছতা দেখাতে ২০২৫ সালের ১ মার্চ পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে মাল্টি-ক্লাব কাঠামো থেকে সরে আসার প্রমাণ দিতে পারেনি প্যালেস। যদিও ক্লাবটির দাবি, টেক্সটরের কোন নির্ধারক প্রভাব নেই তাদের খেলাধুলা বা ব্যবস্থাপনায়।