গ্রাম থেকে শহর
News & Much More

39.9 C
Kolkata
39.9 C
Kolkata
More
    Home International ফ্রান্সে এক্স হ্যান্ডেলের বিরুদ্ধে তদন্ত শুরু

    ফ্রান্সে এক্স হ্যান্ডেলের বিরুদ্ধে তদন্ত শুরু

    0
    168
    ছবি সৌজন্যে : এক্স
    সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেলের বিরুদ্ধে অপরাধমূলক তদন্ত শুরু করেছে ফ্রান্স। প্ল্যাটফর্মটির অ্যালগরিদমে ইচ্ছাকৃতভাবে পরিবর্তন এনে বিদেশি হস্তক্ষেপ ঘটানো হয়েছে কিনা, তা নিয়ে তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ।
    প্যারিসের প্রসিকিউটর অফিস এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক্সের বিরুদ্ধে প্রাথমিকভাবে দুটি অপরাধের অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগ সংগঠিত তথ্য সিস্টেম হ্যাকিং-এর আওতায় পড়ে, যা ফরাসি আইনে অপরাধ হিসাবে গণ্য হয়।
    প্রসিকিউটর লোর বেকো বলেছেন, জেনজারমারিকে এই মামলার দায়িত্ব দেওয়া হয়েছে। ফরাসি সংসদের একজন সদস্য এবং একটি সরকারি প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা ওই মামলার অভিযোগ দায়ের করেছেন। উভয় অভিযোগেই বলা হয়েছে যে, এক্সের অ্যালগরিদম বিদেশি হস্তক্ষেপের উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে।