গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home International পাকিস্তানে জঙ্গি হামলা হয়েছিল, মানলেন বিলাওয়াল

    পাকিস্তানে জঙ্গি হামলা হয়েছিল, মানলেন বিলাওয়াল

    0
    152
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে যা ঘটেছিল, তা জঙ্গি হামলাই। পাকিস্তানের শাসকজোটের অন্যতম শরিক পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল জারদারি ভুট্টো মেনে নিয়েছেন, বৈসরন ভ্যালিতে হামলা চালিয়েছিল জঙ্গিরা।
    শুধু তাই নয়, পাকিস্তানের মাটিতে লস্কর-ই-তইবা এবং জইশ-ই-মহম্মদের মতো জঙ্গি গোষ্ঠী এখনও সক্রিয় রয়েছে বলেও স্বীকার করেছেন তিনি। নিজের মা বেনজির ভুট্টোর হত্যার প্রসঙ্গ তুলে এনেছেন তিনি। একই সঙ্গে পাকিস্তান কীভাবে সন্ত্রাসের শিকার, তা বোঝাতে তিনি বলেছেন, মাত্র এক “বছরে আমাদের দেশের সন্ত্রাসবাদের শিকার হয়েছেন ৯২ হাজারের বেশি মানুষ।