গ্রাম থেকে শহর
News & Much More

37 C
Kolkata
37 C
Kolkata
More
    Home National আমেদাবাদকাণ্ডে প্রাথমিক রিপোর্টের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

    আমেদাবাদকাণ্ডে প্রাথমিক রিপোর্টের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

    0
    121
    ছবি সৌজন্যে : ফাইল
    এয়ার ইন্ডিয়া বিমান বিপর্যয়ের তদন্তে প্রাথমিক রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলেছে পাইলটদের সংগঠন। এই প্রাথমিক রিপোর্টের মাধ্যমে পাইলটদের দিকে দায় চাপানোর চেষ্টা হচ্ছে বলে মনে করছে এয়ারলাইন পাইলট্‌স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। তাদের দাবি, স্বচ্ছতার বজায় রাখতে শুধুমাত্র পর্যবেক্ষক হিসাবে হলেও পাইলট সংগঠনকে তদন্তে যুক্ত করা হোক।
     বিমান বিপর্যয়ের প্রাথমিক রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলে বিবৃতি দিয়েছেন সংগঠনের ডিরেক্টর স্যাম থমাস। সেখানে তিনি লিখেছেন, তদন্তের ভঙ্গি এবং অভিমুখ একতরফা ভাবে পাইলটদের ত্রুটির দিকে ইঙ্গিত করছে। আগে থেকে এমন কিছু ধরে নেওয়ার বিরোধিতা করছেন। একটি ন্যায্য, তথ্য-ভিত্তিক তদন্ত হোক। তাঁর দাবি, তদন্তের যে প্রাথমিক রিপোর্টটি প্রকাশ্যে এসেছে, তাতে কারও স্বাক্ষর নেই।
    এমন একটি রিপোর্ট কী ভাবে সংবাদমাধ্যমের হাতে পৌঁছে গেল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তদন্ত প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব রয়েছে বলেও বিবৃতিতে অভিযোগ তুলেছে এএলপিএ। তাদের দাবি, তদন্তে গোপনীয়তা রাখার কারণে এটির বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠছে। বিমান দুর্ঘটনার কারণ নিয়ে তদন্তকারী সংস্থা এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো তাদের প্রাথমিক রিপোর্ট প্রকাশ করেছে।