
বাংলা বললেই বাংলাদেশি তকমা। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা মন্তব্য নিয়ে সরব হয়েছে তৃণমূল। হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যকে ভুল ব্যাখ্যা করছে তৃণমূল।
পাল্টা দাবি করেছে বিজেপি। দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেছেন ভাষা ভিত্তিক বিভাজনের রাজনীতির বিরোধী বিজেপি। কিন্তু তৃণমূল ঘৃণার রাজনীতি করছে। কেউ যদি বাংলায় এসে বাংলার সম্প্রীতিকে সম্পৃক্ত করে সেটা গর্বের। বিভিন্ন রাজ্যে এরাজ্যের পরিযায়ীদের বাংলাদেশি সন্দেহে আটক করা হয়েছে। দিল্লিতে বাংলার শ্রমিকদের বাংলাদেশি সন্দেহে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল। এরইমধ্যে হিমন্ত বিশ্বশর্মার মন্তব্য নিয়ে তৃণমূলের তরফে কুণাল ঘোষ বলেছেন বিজেপি বাংলা বিদ্বেষী দল। এরা বাংলাভাষীর বন্ধু নয়। বাংলার ইতিহাস, সংস্কতিকে ঘৃণা করে। বাংলার অধিকার থেকে বাংলাকে বঞ্চিত করে।
তিনি বলেছেন অসমের মুখ্যমন্ত্রী বলছেন যারা বলবেন মাতৃভাষা বাংলা তাহলে বিদেশি চিহ্নিত করতে সুবিধে হবে। এমন মন্তব্যে হিমন্ত বিশ্বশর্মার ক্ষমা চাওয়ার দাবি তুলেছে তৃণমূল।
