গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home International বাঁধ নয় চীনের ‘ওয়াটার বোমা’ : অরুণাচলের মুখ্যমন্ত্রী

    বাঁধ নয় চীনের ‘ওয়াটার বোমা’ : অরুণাচলের মুখ্যমন্ত্রী

    0
    284
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    চীন তিব্বতের ইয়ারলুং সাংপো নদীর ,ব্রহ্মপুত্র র ওপর যে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ করছে,সেটিকে ওয়াটার বোমা বা, জলের বোমা হিসেবে উল্লেখ করেছেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু। তিনি দাবি করেছেন, এই বাঁধ কেবল অরুণাচল নয়, গোটা উত্তর-পূর্ব ভারতের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।

    এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী বলেছেন, চীন যদি হঠাৎ করে ওই বাঁধ থেকে জল ছেড়ে দেয়,তাহলে ভারতের সিয়াং উপত্যকা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। আদি জনগোষ্ঠী ও অন্যান্য উপজাতির জীবন সেখানে বিপর্যস্ত হয়ে পড়বে।দালাই লামার ৯০তম জন্মদিন উদ্‌যাপন শেষে ধর্মশালা থেকে ফেরার পথে দিল্লিতে মুখ্যমন্ত্রী খাণ্ডু বলেছেন, অরুণাচল প্রদেশের তিব্বতের সঙ্গে প্রায় ১২০০ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, চীনের সঙ্গে নয়। ইতিহাসের নিরিখে তিব্বতের সঙ্গে সীমান্ত শেয়ার করা হচ্ছে, চীনের সঙ্গে নয়। হ্যাঁ, সরকারিভাবে তিব্বত এখন চীনের দখলে, কিন্তু ভারতের ঐতিহাসিক সীমান্ত তিব্বতের সঙ্গেই।তিনি আরও জানিয়েছেন, অরুণাচল তিনটি দেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত ভাগ করে- প্রায় ১৫০ কিলোমিটার ভুটানের সঙ্গে, পূর্বে প্রায় ৫৫০ কিমি মিয়ানমারের সঙ্গে ও কেন্দ্রে তিব্বতের সঙ্গে।

    তিনি বলেছেন, কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে অরুণাচল প্রদেশ সিয়াং আপার মাল্টিপারপাস প্রজেক্ট নামক একটি প্রতিরক্ষামূলক জল প্রকল্প হাতে নিয়েছে,যাতে চীনের জলনীতির ফলাফল সামলানো যায়।তাঁর সোজাসুজি মন্তব্য,চীনকে বোঝানো সম্ভব নয়, তাই ভারতকে নিজেদের প্রস্তুতি ও প্রতিরক্ষার দিকেই মনোযোগ দিতে হবে।