
ব্যবসা তাঁরা রক্ষা করবেনই। সরকার দেশের ব্যবসা এবং কর্মীদের স্বার্থ সুরক্ষার দিকে সব সময় নজর দিয়েছে।আগামী দিনেও তা করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কবাণের জবাবে এমনটাই জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনি। কারনি তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন,আমেরিকার সঙ্গে বাণিজ্য নিয়ে আলোচনার মধ্যে তাঁরা সবসময়ে দেশের ব্যবসা এবং কর্মীদের স্বার্থ সুরক্ষিত করার কথা ভেবে গিয়েছেন।
আগামী দিনেও সরকার তা-ই করবে। তাঁর সংযোজন,উত্তর আমেরিকায় ফেন্টানাইলের ভয়াবহতা রুখতে কানাডা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।উল্লেখ্য,সম্প্রতি শুল্কযুদ্ধে কানাডার উপর বড়সড় আঘাত হানেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি ঘোষণা করেন,কানাডিয়ান পণ্যের উপর ৩৫ শতাংশ শুল্ক চাপানো হবে। এদিকে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই কানাডার সঙ্গে আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্কে ব্যাপক অবনতি হয়েছে। শুল্ক চাপানো নিয়েও রণংদেহি অবস্থান নিয়েছে দু’পক্ষ।
এর আগে, ১৪ মার্চ কানাডার প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন কারনি। প্রথম থেকেই চড়া শুল্ক নিয়ে ট্রাম্পের বিরোধিতা করেছেন তিনি। সাফ জানিয়েছিলেন, আমেরিকার সঙ্গে তাঁদের অনেকদিনের সম্পর্ক। সামরিক সহযোগিতা, নিরাপত্তা, অর্থনীতি-নানা বিষয়ের ভিত্তি করে দু’ দেশের সম্পর্ক গড়ে উঠেছিল। কিন্তু সেই সম্পর্ক এখন শেষ। কারণ আগামী দিনে আমেরিকা কী করবে, সেটা নিয়ে স্পষ্ট ধারণা নেই।
