গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Kolkata তৃণমূল যমালয়, যে যাবে, সেই মরবে, খোচা সুকান্ত-র, অধীরও

    তৃণমূল যমালয়, যে যাবে, সেই মরবে, খোচা সুকান্ত-র, অধীরও

    0
    92
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    তৃণমূল কংগ্রেস যমালয়ে পরিণত হয়েছে। যে যাবে সেই মরবে। ভাঙড়, ইংরেজবাজারের পর সাঁইথিয়া, তিন দিনে ৩ তৃণমূল নেতা খুনে এভাবেই আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার।

    বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সুকান্ত মজুমদারের দাবি টাকা নিয়ে ভাগাভাগির জন্যই তৃণমূলে একে অন্যকে মারছে। একের পর এক তৃণমূল নেতা খুনের অভিযোগে দলেরই নেতা কর্মীরা গ্রেফতার হয়েছেন।

    এই প্রসঙ্গেই প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি বলেছেন রক্তক্ষরণের মধ্য দিয়ে তৃণমূল পশ্চিমবঙ্গ থেকে উঠে যাবে। তাঁর কথায় কাজ নেই, তাই তৃণমূলের অন্দরে রক্তক্ষরণ শুরু হয়েছে। একে অপরকে মারছে। এভাবেই দলটা পশ্চিমবঙ্গ থেকেই উঠে যাবে।